ট্রাম্পের যুদ্ধবিরতি বার্তার পরদিনই কিয়েভের তেলের পাম্পে রুশ হামলা

রয়টার্স
উভয় দেশ একে অপরের জ্বালানি স্থাপনায় আক্রমণ স্থগিতের বিষয়ে একমত হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা দেয়ার ঠিক পরদিনই আজ ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি তেলের পাম্পে ড্রোন আঘাত হেনেছে। কিয়েভের নগরপ্রধান ভিতালি কিৎসকো এ হামলার খবর নিশ্চিত করে জানান, একই সময়ে নগরীর ভিন্ন এক স্থানের একটি গুদামঘরেও আঘাত হানা হয়েছে। স্থানীয় এক প্রত্যদর্শী ঘটনার সময় বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়ার কথা জানান। এর আগে গত পরশু ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি খাতের ওপর হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। তবে সে বক্তব্যের পরদিনই কিয়েভের তেল বিতরণ কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়গুলোতে ইউক্রেনীয় তেল সরবরাহ পয়েন্ট ল্য করে আক্রমণ জোরদার করেছে রুশ বাহিনী। গত কয়েক মাসে প্রায় ৩০০টির মতো তেল পাম্পে হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের অভিযোগ, তাদের অভ্যন্তরীণ সরবরাহ লাইন অবরুদ্ধ ও দুর্বল করতেই মূলত জ্বালানি অবকাঠামোগুলোকে সুনির্দিষ্ট ল্যবস্তু বানাচ্ছে রাশিয়া।