
জিও নিউজ
দণি-পূর্ব এশিয়ার অর্থনৈতিক ও সামরিক শক্তি ইন্দোনেশিয়ার সাথে দ্বিপীয় নিরাপত্তা ও কৌশলগত সামরিক সম্পর্ক আরো দৃঢ় করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই অগ্রগতির তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আইএসপিআর সূত্রে জানা গেছে, গতকাল রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে সৌজন্য সাাতে মিলিত হন ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল ড. মুহাম্মদ আলী। ওই বৈঠকে উভয় রাষ্ট্রের সামরিক স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তার সার্বিক পরিস্থিতি এবং প্রতিরামূলক সমন্বয় বৃদ্ধির উপায় নিয়ে বিস্তৃত দ্বিপীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে পাকিস্তানি সামরিক বাহিনীর পেশাদার ভূমিকা ও অবদানের বিশেষ ভূয়সী প্রশংসা করেন ইন্দোনেশীয় নৌপ্রধান। এর পাশাপাশি যৌথ সামরিক মহড়ার আয়োজন, কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, প্রতিরামূলক প্রযুক্তি আদান-প্রদান এবং সেনা সদস্যদের পারস্পরিক প্রশিণ কর্মসূচির পরিধি বাড়ানোর বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা একমত পোষণ করেন। উল্লেখ্য, আন্তর্জাতিক ভূরাজনীতি ও প্রতিরায় নিজেদের কৌশলগত অবস্থান মজবুত করতে সাম্প্রতিক সময়ে একাধিক রাষ্ট্রের সাথে নিরাপত্তা চুক্তি সম্পাদন করছে ইসলামাবাদ।







