
আলজাজিরা
তেহরান ওয়াশিংটনের সাথে দ্রুতই সমঝোতায় পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাদের সাথে আলোচনা বা চুক্তি প্রক্রিয়ায় এগোনোর সিদ্ধান্ত সম্পূর্ণ আমেরিকার এখতিয়ার বলে জানান তিনি। একইসাথে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ নিরাপদ রাখার উদ্যোগে যেসব দেশ ওয়াশিংটনকে সহযোগিতা করবে না, তাদের থেকে তিপূরণ বা অর্থ আদায়ের কড়া বার্তা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, সঙ্কটময় অবস্থায় থাকা ইরান অত্যন্ত তাড়াহুড়া করে ওয়াশিংটনের সাথে চুক্তি করতে ব্যাকুল। তেহরানের সাথে আলোচনায় বসবে কি না, সে বিষয়ে আমেরিকা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে; তবে এই প্রস্তাবের েেত্র তাদের দুয়ার খোলাই রয়েছে। তিনি সতর্ক করে আরো জানান, বৈশ্বিক খনিজ তেল পরিবহনের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালী নিরাপদ রাখার কাজে যুক্ত না থাকা রাষ্ট্রগুলো মার্কিন প্রশাসনকে নির্ধারিত অর্থ বা তিপূরণ জোগাতে বাধ্য থাকবে। এর আগে গত পরশু আয়ারল্যান্ড সফরের সময় আইরিশ ওপেন গলফ টুর্নামেন্টে বক্তব্যকালে প্রেসিডেন্ট ট্রাম্প চলতি বছরেই মধ্যপ্রাচ্যের এই সঙ্ঘাত অবসানের আশা ব্যক্ত করেন। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সমাপ্তির পরপরই যুদ্ধ থেমে যেতে পারে বলে তিনি ইঙ্গিত প্রদান করেন। তিনি যোগ করেন, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই বিশ্ববাজারে পরিশোধিত ও অপরিশোধিত তেলের চড়া দাম দ্রুত কমে আসবে।







