
আনাদোলু
ইসলামী বিশ্ব বর্তমানে অভূতপূর্ব সঙ্কট ও চ্যালেঞ্জের মুখোমুখি মন্তব্য করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ‘মক্কা যৌথ প্রতিরা চুক্তি’ সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক নতুন বার্তা বহন করে। এই ঐতিহাসিক পদপেকে ঘিরে ইতিবাচক অগ্রগতি সাধিত হচ্ছে এবং উদ্যোগটি সফলতার দিকে এগোচ্ছে বলে আশা প্রকাশ করেন তিনি। তুরস্কের সামসুন প্রদেশে তরুণদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন এরদোয়ান। তিনি উল্লেখ করেন, আঙ্কারা, রিয়াদ ও ইসলামাবাদ কাঁধে কাঁধ মিলিয়ে এই ত্রিপীয় পদপে নিয়েছে, যা সংহতির বড় বার্তা দেয়।
জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈষম্যমূলক নীতির সমালোচনা টেনে এরদোয়ান তার ‘বিশ্ব পাঁচ স্থায়ী সদস্যের চেয়ে বড়’ ধারণার ওপর জোর দিয়ে এক প্রশ্নের জবাবে আন্তর্জাতিক কাঠামোর আমূল সংস্কারের দাবি জানান।






