
আরটি ও এএফপি
বেইজিং ও মস্কোর সাথে বাড়তে থাকা দ্বন্দ্বের মুখে পৃথিবীর কপথে সামরিক অস্ত্র স্থাপনের বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক গত পরশু মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে আয়োজিত এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস অ্যাসোসিয়েশনের এক সমাবেশে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, যেকোনো নতুন হুমকি প্রতিহতে মার্কিন বাহিনী সর্বদা তৎপর। যৌথ বাহিনীকে সুরায় স্পেস ফোর্সের কাছে বর্তমানে কপথে কার্যকর ব্যবস্থা প্রস্তুত রয়েছে, যা প্রতিরোধের জন্য অত্যাবশ্যক। আকাশের পাশাপাশি মহাকাশেও যুক্তরাষ্ট্রের প্রভাব ধরে রাখা জরুরি বলে তিনি অভিমত দেন।
পরবর্তী আলোচনায় বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে ট্রয় মেইঙ্ক কেবল উল্লেখ করেন, বক্তব্যের প্রতিটি শব্দ সতর্কতার সাথে নির্বাচন করা হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদনে এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিন জানায়, ওয়াশিংটন পোস্টের কাছে এক মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, উক্ত প্রযুক্তির মাধ্যমে শত্রুপরে কৃত্রিম উপগ্রহ পর্যন্ত গুঁড়িয়ে দেয়া সম্ভব।







