প্যারিসে ইরাক-ফ্রান্স ৬ প্রতিরা চুক্তি

আনাদোলু
সামরিক েেত্র দ্বিপীয় অংশীদারত্ব গভীর করতে ছয়টি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছে ইরাক ও ফ্রান্স। গতকাল প্যারিসে ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জাইদি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উচ্চপর্যায়ের দ্বিপীয় পর্যালোচনার পর এ সমঝোতাগুলো চূড়ান্ত হয়। বাগদাদের প্রধানমন্ত্রীর দফতর নিশ্চিত করেছে, বৈঠকে ফরাসি প্রযুক্তি ও সামরিক সম্ভার ক্রয়ের সম্ভাব্য ফ্রেমওয়ার্ক গঠনে উভয় দেশ একমত হয়েছে। সংলাপে মূল মনোযোগ ছিল সীমান্ত সুরতি রাখা এবং ইরাকের নিজস্ব সামরিক ভিত্তি মজবুত করার ওপর।
সমঝোতার অন্যতম মূল বিষয় হলো ইরাকি প্রতিরা মন্ত্রণালয় ও ফরাসি প্রযুক্তি প্রতিষ্ঠান হারমাতান এআইয়ের যৌথ উদ্যোগ, যা স্বয়ংক্রিয় আকাশ প্রতিরা কৌশল জোরদারে ভূমিকা রাখবে। পাশাপাশি দূরপাল্লার কামান, ড্রোন রোধী প্রযুক্তি, এরিয়াল ডিফেন্স ও নজরদারিসংক্রান্ত সরঞ্জাম ক্রয়ে ফরাসি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চালিয়ে যাবে বাগদাদ। প্রতিরা ব্যবস্থার পাশাপাশি বেসামরিক এবং ব্যবসায়িক েেত্রও চুক্তি সম্প্রসারিত করা হয়েছে। এতে ফরাসি সামরিক সরঞ্জাম সরবরাহ নিশ্চিতকরণ, জ্বালানি সংস্থা টোটাল এনার্জিসের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা, বৈজ্ঞানিক গবেষণা এবং ফরাসি উন্নয়ন সংস্থার সাথে সমন্বিত উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।
বৈঠকে দুই শীর্ষ নেতা মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানান। এর সাথে হরমুজ প্রণালীসহ আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় রাখার পে নিজেদের অবস্থান পরিষ্কার করেন তারা। ২০২৩ সালের কৌশলগত সমঝোতার জের ধরে অর্থনীতি ও জ্বালানি খাতে যৌথ কাজ বাড়াতে সম্মত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। প্যারিসে দ্বিপীয় সফর সম্পন্ন করে গতকাল ফরাসি রাজধানী ত্যাগ করেন ইরাকি প্রধানমন্ত্রী, যার পরবর্তী গন্তব্য জার্মানি।