
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় দরপতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৮৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫৭৮.৩৩ পয়েন্টে নেমে এসেছে।
একইসাথে ডিএসই-৩০ সূচক ১০.৫৫ পয়েন্ট কমে দুই হাজার ১১২.১৩ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৩.৪৪ পয়েন্ট কমে এক হাজার ১১৫.৮৯ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১৯০টির কমেছে এবং ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
ডিএসইতে আজ মোট ২৩ কোটি ৮২ লাখ ৬৮ হাজার ২৬৮টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য ছিল ৭৫৬ কোটি ৩১ লাখ ৬১ হাজার ছয় টাকা।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স, জিকিউ বলপেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এনভয় টেক্সটাইলস, শার্প ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, সায়হাম টেক্সটাইল, সেনা ইন্স্যুরেন্স ও ডোমিনেজ স্টিল।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো সি অ্যান্ড এ টেক্সটাইলস, সেনা ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, তুং হাই নিটিং, প্রাইম ব্যাংক, ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
অন্যদিকে দর কমার শীর্ষে ২০ কোম্পানব হলো সায়হাম টেক্সটাইল, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড নন-কনভার্টেবল ফুললি রেডিমেবল কুপন বেয়ারিং বন্ড, সাউথইস্ট ব্যাংক ১ম পারপেচুয়াল বন্ড, খান ব্রাদার্স পিপি ওভেন, প্রিমিয়ার সিমেন্ট, ইনফরমেশন সার্ভিসেস, ওরিয়ন ইনফিউশন, মীর আক্তার হোসেন, ১০ বছর মেয়াদি বিজিটিবি এবং বিডি থাই ফুড। বাসস








