
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) রিসার্চ সেলের উদ্যোগে গত ১৪ সেপ্টেম্বর গবেষণার জন্য নির্বাচিত পাঁচটি প্রকল্পকে ‘রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে। এর আগে গত জুনে পিসিআইইউ রিসার্চ সেলের পক্ষ থেকে গবেষণা প্রকল্পের প্রস্তাব আহ্বান করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ১৬টি প্রকল্প প্রস্তাব জমা দেয়া হয়। এরপর পিয়ার রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে পাঁচটি প্রকল্প নির্বাচিত হয়। অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক সেলিম হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।







