হাম, হামের উপসর্গ
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২২৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৬২৮ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৮০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৫ হাজার ৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ১ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : বাসস