ডেঙ্গু, ডেঙ্গু রোগী
প্রতীকী ছবি। সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ২১৯ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১ জন, খুলনা বিভাগে ১৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন ও সিলেট বিভাগে দুইজন রয়েছেন।

চলতি বছরের ২৩ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮০১ জন। চলতি বছরে এ পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় তিনজনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৩৭১ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

সূত্র : বাসস