ডেঙ্গু
এ নিয়ে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। প্রতীকী ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Advertisement

বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ডেঙ্গু সংক্রান্ত সবশেষ বার্তায় এ বিষয়ে জানানো হয়েছে। 

এ নিয়ে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে সব চেয়ে বেশি ঢাকা বিভাগে ৪১৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন এবং খুলনা বিভাগে ২৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।