
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে দুই হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে।
অধিদফতর আরো জানিয়েছে, ছয়জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দু’জন। এছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকার মধ্যে খুলনা বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৮৬ হাজার ৪৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৮০ হাজার ৩৪৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








