হাসপাতালে ভর্তি হামরোগী
হাসপাতালে ভর্তি হামরোগী। সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে এবং নিশ্চিত হামে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২২১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৯৪ হাজার ৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ জন, গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৬২৩ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭২ হাজার ২১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। বাসস