ডেঙ্গু, মৃত্যু
ডেঙ্গু মশা। ইন্টারনেট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৪৮ জন। এ নিয়ে এ বছর দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৯ হাজার ৬২০ জন।

Advertisement

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২০, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮৯, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২১০, খুলনা বিভাগে ২৪৮, ময়মনসিংহ বিভাগে ১‌১০ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, রংপুর বিভাগে ৯৯ এবং সিলেট বিভাগে ১৪ জন রয়েছেন।

চলতি বছরে এ যাবৎ মোট ৭৩ হাজার ৮৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৮৮২ জন।