হামে হাসপাতালে ভর্তি শিশু
হামে হাসপাতালে ভর্তি শিশু। সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা এক হাজার ১০৪ জন।

Advertisement

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৫৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ৯০ হাজার ৫১০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৪ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৩৯২ জন।

গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৬৫৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৭৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট এক হাজার তিনজন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে। বাসস