ডেঙ্গু, মৃত্যু
ডেঙ্গুতে আরো আটজনের মৃত্যু হয়েছে। ফাইল ছবি

দেশজুড়ে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে এবং এ সময়ের মাঝে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৩৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন করে ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের তিনজন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। এছাড়া, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছে।

আক্রান্তদের প্রায় ৬০ শতাংশই পুরুষ।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়লো ২৩৩ জনে এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৫ হাজার ৭৩০ জন।