
‘সুস্থ চোখ, সমৃদ্ধ জীবন’—এ প্রত্যয়কে সামনে রেখে ধানমন্ডিতে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে এরিস্টো আই হসপিটালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) হাসপাতাল প্রাঙ্গণে এরিস্টো আই হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা: মো: কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান এম এ হাসান।
এ সময় হাসপাতালের এক বছরের পথ চলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
এরিস্টো আই হসপিটালে ক্যাটারাক্ট, রেটিনা, গ্লুকোমা, কর্নিয়া, শিশু চক্ষু চিকিৎসা, অকুলোপ্লাস্টি এবং রিফ্যাক্টিভ সার্জারিসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা দেয়া হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে লেসিক (LASIK) ও স্মাইল (SMILE) এর মতো উন্নত রিফ্রাকটিভ সার্জারির সুবিধাও রয়েছে।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চক্ষু চিকিৎসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। মানুষের উন্নত দৃষ্টি সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এরিস্টো আই হসপিটাল।
বিজ্ঞপ্তি








