
রাজধানীর মধ্যবাড্ডার আদর্শনগরের আল-হেরা স্কুলে বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক বিনামূল্যে দাঁতের চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ফারাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের গুলশান শাখার উদ্যোগে আয়োজিত ক্যাম্পে চিকিৎসাসেবা দেন প্রতিষ্ঠানটির কনসালট্যান্ট ডা. আনিকা সিদ্দিকা ও মেডিক্যাল অফিসার ডা. নাহিয়ান লাবিবা। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের দাঁতের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা দেয়া হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন ফারাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার, গুলশান শাখার নির্বাহী পরিচালক মো. আলমগীর হোসেন, শাখার ইনচার্জ আফিফ হাসান, আল-হেরা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিন আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
আয়োজকেরা জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।








