হাম, মৃত্যু
হামে আক্রান্ত শিশু। ইন্টারনেট

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে নিশ্চিত হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৩৬ জন।

Advertisement

আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৪৮ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৭৯ হাজার ৮১৪ জন।

এছাড়া নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৮ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৫৬২ জন। এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৮ হাজার ৫৮৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫২ হাজার ২৫৫ জন।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।