ডেঙ্গু, হাসপাতাল, মৃত্যু
ডেঙ্গু মশা। ইন্টারনেট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ২৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

Advertisement

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে।

অধিদফতর আরো জানিয়েছে, নতুন করে মারা যাওয়া দু’জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মারা গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৬০ হাজার ৩৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৫৬ হাজার ৭০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

সূত্র : ইউএনবি