
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে নতুন করে এক হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে।
অধিদফতর আরো জানিয়েছে, সাতজনের মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে এবং খুলনা বিভাগে তিনজন মারা গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৫৬ হাজার ৯১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৫২ হাজার ৫৭৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
সূত্র : ইউএনবি







