পর্তুগাল বনাম ওয়েলস, ওয়েলস, পর্তুগাল, উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনাল, ক্রিশ্চিয়ানো রোনালদো, অবসর, ডেনমার্ক, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, রুবিন কলউইল, ডেভিড ব্রুকস, সরবা থমাস, ফ্রান্সিসকো ত্রিনকাও, পেদ্রো নেতো, বেন কাবাঙ্গো, কার্লোস ফোর্বস, হলুদ কার্ড
গোলের পর পর্তুগাল দলেন উদযাপন। সংগৃহীত

ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় পর্তুগাল। ওয়েলসের বিপক্ষে পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত ৩–২ ব্যবধানে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে দলটি।

Advertisement

ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের পর এটি ছিল পর্তুগালের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছিল তারা। এবার ওয়েলসের সাথেও বেশ লড়াই করেই জিততে হয়েছে পর্তুগালের।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ম্যাচের ১১ মিনিটে জোয়াও নেভেসের পাস থেকে বাঁকানো শটে পর্তুগালকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। তবে দুই মিনিটের মাঝেই সমতা ফেরে স্বাগতিকরা। রুবিন কলউইলের পাস থেকে প্রথম স্পর্শেই গোল করেন ডেভিড ব্রুকস।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। একাধিক সুযোগ তৈরি করে ৪০ মিনিটে এগিয়ে যায় ওয়েলস। ব্রুকসের থ্রু বল ধরে গোল করেন সরবা থমাস। তবে তাদের সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি।

বিরতির ঠিক আগে, ৪৩ মিনিটে ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের ক্রস থেকে দারুণ ভলিতে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান পেদ্রো নেতো।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলেছে ওয়েলস। লিড ফিরে পাওয়ার সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু রক্ষণভাগের ভুলে আবারও পিছিয়ে পড়ে স্বাগতিকরা। বেন কাবাঙ্গোর দুর্বল হেড থেকে বল পেয়ে নিচু শটে পর্তুগালের হয়ে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় কার্লোস ফোর্বস।

এরপর পেদ্রো নেতো দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় পর্তুগাল। সংখ্যায় এগিয়ে থেকেও শেষ দিকে সমতায় ফিরতে পারেনি ওয়েলস।

গ্রুপ ‘এ৪’-এ সবার নিচে থেকে শেষ করা ওয়েলসের অবনমন প্লে-অফ খেলা আগেই নিশ্চিত হয়েছিল। আগামী মার্চে শীর্ষ স্তরে টিকে থাকার লড়াইয়ে নামতে হবে তাদের। অন্যদিকে গ্রুপসেরা হয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। শুক্রবার হবে শেষ আটের ড্র।