ক্রিশ্চিয়ানো রোনালদো, রোনালদোর ৭ নম্বর জার্সি, পর্তুগাল ফুটবল, পর্তুগাল ফুটবল ফেডারেশন, রোনালদোর বিদায়, রোনালদোর সম্মানে জার্সি পরিবর্তন, ৭ নম্বর জার্সি, উয়েফা নেশনস লিগ, পর্তুগাল বনাম ডেনমার্ক, কার্লোস ফোর্বস, রাফায়েল লেয়াও, পর্তুগালের ফুটবল ইতিহাস, পর্তুগালের হার, আন্তর্জাতিক ফুটবল
ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সির নাম্বারের ডিজাইনে পরিবর্তন। সংগৃহীত

কোচের সাথে বিরোধের জেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘোষণা দিয়ে শেষ ম্যাচ খেলা হয়নি তার। তবে তার সম্মানে আবেগঘন বিদায়ের প্রস্তুতি নিয়েছে পর্তুগাল ফুটবল।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) রাতে উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে পর্তুগাল দলের সবাই ৭ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। রোনালদোর বিদায়ের পর পর্তুগালের হয়ে ৭ নম্বর জার্সি পড়েছেন কার্লোস ফোর্বস।

সেখানে জার্সির নকশায় পরিবর্তন এনেছে দেশটির ফুটবল ফেডারেশন। নতুন ডিজাইনের ৭ সংখ্যাটির ভেতরে যুক্ত করা হয়েছে ছোট একটি আড়াআড়ি দাগ। এর মাধ্যমে রোনালদোর ব্যবহৃত ৭ নম্বর জার্সির ডিজাইনকে চিরদিনের জন্য আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে।

ম্যাচের ৭ম মিনিটে স্টেডিয়ামের বড় পর্দায় ধন্যবাদ, অধিনায়ক বার্তা ভেসে ওঠে। এ সময় উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে সাবেক অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানায়।

পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, দীর্ঘদিন রোনালদোর গায়ে থাকা ৭ নম্বর জার্সির নকশায় পরিবর্তন আনা হয়েছে। নতুন নকশায় ৭ সংখ্যাটিও হবে আলাদা। জার্সির সংখ্যাটিতে ছোট একটি ক্রস চিহ্ন রাখা হয়েছে, যা রোনালদোর অধ্যায়ের সমাপ্তির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

এক বিবৃতিতে ফেডারেশন জানান, এটি এমন একটি বিশেষ সংখ্যা যার তাৎপর্য চিরস্মরণীয় করে রাখার এবং এর সাথে জড়িয়ে থাকা উত্তরাধিকারকে সম্মান জানানোর আরেকটি উদ্যোগ। কারণ, এমন কিছু গল্প, স্মৃতি, অর্জন ও আবেগ রয়েছে, যা চিরকাল ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে জড়িয়ে থাকবে।’

বিবৃতিতে আরো জানানো হয়, এখন থেকে জার্সিতে ৭ সংখ্যাটি ভিন্নভাবে দেখা যাবে। তবে এর মর্ম ও গর্ব একই থাকবে। আগের নকশাটি এমন এক ইতিহাসের স্মারক হিসেবে সংরক্ষিত থাকবে, যা কখনো ভোলার নয়।

পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের করে রেখেছেন ক্রিশ্চিয়ানো। তার বিদায়ের পর ডেনমার্কের বিপক্ষে আগের ম্যাচে ৭ নম্বর জার্সি পরেছিলেন রাফায়েল লেয়াও। এই জার্সির স্থায়ী উত্তরসূরি এখনো ঘোষণা করেনি পর্তুগাল।

ফিফার নিয়ম অনুযায়ী কোনো জাতীয় দলের জার্সি নম্বর স্থায়ীভাবে তুলে রাখা যায় না। নতুন নকশার মাধ্যমে সেই সংখ্যার সাথে রোনালদোর দীর্ঘ অধ্যায়কে আলাদা করে স্মরণীয় করে রাখার উদ্যোগ নিয়েছে ফেডারেশন।

রোনালদোর বিদায়ের পরের ম্যাচেই নিজেদের ১০৫ বছরের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় হার দেখেছে পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে নিজেদের মাঠে ৪-১ গোলে হেরেছে তারা। যা প্রতিযোগিতামূলক ম্যাচে নিজেদের মাঠে পর্তুগালের সবচেয়ে বড় ব্যবধানে হার।