ক্রিশ্চিয়ানো রোনালদো, জরিমানা, নিষেধাজ্ঞা, শাস্তি, পর্তুগাল, কোচ
ক্রিশ্চিয়ানো রোনালদো। সংগৃহীত

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ৩০ দিনের নিষেধাজ্ঞার সাথে ২৫৫ ইউরো জরিমানা পেলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বাংলাদেশী টাকায় তা ৩৫,৩৮৩ টাকা। সোমবার পর্তুগাল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এ তথ্য জানায়।

Advertisement

তবে যার দৈনিক বেতন ক্লাবপাড়ায় চার লাখ ৮৮ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় আট কোটি টাকার ওপরে, সেখানে তাকে ২৫৫ ইউরো জরিমানা পরিশোধ করতে ক্রিশ্চিয়ানো কত বেগ পোহাতে হবে? সেই প্রশ্ন এক নেটিজনদের।

স্কাই স্পোটসের একটি প্রতিবেদন অনুযায়ী, পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিশ্চিয়ানোর এই জরিমানার টাকা তুলতে লাগবে মাত্র ৩৯ সেকেন্ড। অর্থাৎ, এক মিনিটেরও কম সময়।

রোনালদো আল নাসর ক্লাব থেকে দৈনিক চার লাখ ৮৮ পাউন্ড বেতন পান। অন্যদিকে ফোর্বসের অনুমান অনুযায়ী ২০২৬ সালে তার আয় ২২৫ মিলিয়ন পাউন্ডে পৌঁছাবে। 

ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী রোনালদোর বর্তমান মার্কেট ভ্যালু ১০ মিলিয়ন ইউরো বা ১৩৮ কোটি ৭৬ লাখ টাকা। তার তার নিট সম্পত্তি ১.২ থেকৈ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশী মুদ্রায় হিসেব করলে হয় ১৪,০০০ থেকে ১৭,০০০ কোটি।

রোনালদোর শাস্তির মুখোমুখি হওয়ার ঘটনার সূত্রপাত চলতি মাসের শুরুতে নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে। এরপর তিনি না জানিয়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান। তারপর কোচ জর্জ জেসুসের সাথে তার বিরোধের বিষয়টি সামনে আসে। 

কোচ নিজের ভূমিকা নিয়ে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি—এমন অভিযোগ তুলে ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের আগে কোপেনহেগেনে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান ৪১ বছর বয়সী এ ফরোয়ার্ড।

রোনালদোর সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেন জেসুস। তার সাথে কোনো সমঝোতা হয়েছে বলেও জানাননি পর্তুগিজ কোচ। তবে পরে রোনালদোর জাতীয় দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় পরে দুঃখ প্রকাশ করেন রোনালদোও। নরওয়ের বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের অভিবাদন না জানানো ও সতীর্থদের সাথে না থেকে চলে যাওয়ার জন্য ক্ষমা চান তিনি। একইসাথে জানান, এ ঘটনায় যে শাস্তিই আসুক, তা মেনে নিয়ে আবারো জাতীয় দলে ফিরতে প্রস্তুত তিনি।

ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল জানিয়েছে, ইচ্ছাকৃতভাবেই শৃঙ্খলাবিধি লঙ্ঘন করেছেন রোনালদো। তবে ৩০ দিনের নিষেধাজ্ঞা ঠিক কোন কোন ম্যাচ বা কার্যক্রমে কার্যকর হবে, তা স্পষ্ট করেনি ফেডারেশন।

এর আগে সাময়িক নিষেধাজ্ঞার আওতায় কাটানো সময় এ শাস্তির মেয়াদ থেকে বাদ যাবে কি না, সেটিও জানানো হয়নি।

এদিকে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা জানিয়েছেন, বিষয়টির নিষ্পত্তি হলে ফেডারেশনের সবাই রোনালদোকে আবার জাতীয় দলে দেখতে চান। আগামী ১৫ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের পরবর্তী ম্যাচ।