
লিওনেল মেসির চার মিনিটের ব্যবধানে ২ গোলে শনিবার আটলান্টা ইউনাইটেডকে তাদের মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে প্লে-অফ ম্যাচকে সামনে রেখে এমএলএস শিরোপা ধরে রাখার অভিযানে আরো গতি পেয়েছে মায়ামি।
৩৯ বছর বয়সী আর্জেন্টাইন এই সুপারস্টার এই গোল দিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২৫ গোল নিয়ে শীর্ষে রয়েছেন। তার চেয়ে ৬ গোল পিছিয়ে আছেন এফসি ডালাসের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার পেতার মুসা ও ফিলাডেলফিয়ার মিলান ইলোস্কি।
জুলাইয়ে এই আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়েছিল। এবার সেই মাঠেই দুর্দান্ত দুটি গোল করে মায়ামিকে টানা তৃতীয় জয় এনে দেন মেসি।
৪৫ মিনিটে মায়ামিকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন জার্মান বেরতেরামে। পরে তার পাস পেয়ে আটলান্টার রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে গোল করেন মেসি। ৫৬ মিনিটে তার গোলে ব্যবধান দাঁড়ায় ২-০।
এর চার মিনিট পর আবারো গোল করেন মেসি। লুইস সুয়ারেজের পাস পেয়ে দ্রুতগতিতে এগিয়ে যান তিনি। গোলরক্ষক লুকাস হোইসকে পরাস্ত করের বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।
বিরতির ঠিক আগে মায়ামির প্রথম গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির। তার হেড থেকে বল পেয়ে সুয়ারেজ বক্সের মধ্যে প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে বল বাড়িয়ে দেন। বেরতেরামে হেডে বল জালে পাঠালে ১-০ গোলে এগিয়ে যায় মায়ামি।
এই ম্যাচে একটি অ্যাসিস্টও করেছেন মেসি। এর ফলে অ্যাসিস্টের তালিকায় লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিনের সাথে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি। এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কৃতিত্বও অর্জন করেছেন মেসি।
আর্জেন্টিনার হয়ে আবেগঘন বিদায়ী ম্যাচ খেলার পর তিন ম্যাচে ৪টি গোল করেছেন মেসি। বুধবার প্লে-অফ নিশ্চিত করা মায়ামি গত মাসে কোচের দায়িত্ব নেয়া ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেসের অধীনে টানা তৃতীয় জয় পেয়েছে।
৮৯ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন ফাফা পিকল্ট। তবে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে থাকা আটলান্টার প্লে-অফে ওঠার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








