
ইনজুরির কারণে উয়েফা নেশনস ফুটবল লিগে ইংল্যান্ডের শেষ দু’টি ম্যাচ খেলতে পারবেন না লেফট-ব্যাক নিকো ও’রাইলি।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, নেশনস লিগের ইংল্যান্ডের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না ও’রাইলি।
তারা আরো জানায়, ইনজুরি সংক্রান্ত আরো পরীক্ষা-নিরিক্ষার জন্য নিজ ক্লাব ম্যানচেস্টার সিটিতে ফিরে যাবেন ও’রাইলি। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তিনি, সেটি নিশ্চিত করবে ম্যান সিটি।
তবে ও’রাইলির ইনজুরির ধরন সম্পর্কে কিছু জানায়নি ইংল্যান্ড।
নেশনস লিগে গ্রুপ-এ৩’এ নিজেদের প্রথম ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ৩-২ গোলে হারা ম্যাচে পুরো সময় খেলেছিলেন ও’রাইলি।
তবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি এই লেফট-ব্যাক খেলোয়াড়।
আগামীকাল ক্রোয়েশিয়া এবং মঙ্গলবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ২ ম্যাচ খেলে একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইংলিশরা।
২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপে টেবিলের শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








