
উয়েফা নেশনস লিগে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে সুইডেন।
ভাইরাসে আক্রান্ত হয়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন সুইডেনের পাঁচ খেলোয়াড়। তারা হলেন ইয়াসিন আয়ারি, গুস্তাফ লাগেরবিয়েলকে, বেনইয়ামিন নুখ্রেইন, পাত্রিক ওয়েলমার্ক ও এলিয়ট স্ট্রাউড।
সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনের দেয়া এক বিবৃতিতে দলের চিকিৎসক ইয়োনাস ভেইনার জানান, অসুস্থ পাঁচজন দলের সাথে বসনিয়া সফরে যাননি। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। অসুস্থ খেলোয়াড়দের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অসুস্থ পাঁচজনের বদলি হিসেবে ফেলিক্স বেইমো, সামুয়েল দাল, উগো বুলিন ও কেন সেমাকে দলে নিয়েছে সুইডেন।
এর আগে, রোমানিয়ার বিপক্ষে ম্যাচে উরুর ইনজুরিতে পড়েন স্ট্রাইকার আলেকসান্দের ইসাক। ওই ম্যাচের পর দল থেকে ছিটকে ডান ইসাকও।
ইতিমধ্যে গ্রুপ-বি৪’এ নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে সুইডেন। প্রথম ম্যাচে রোমানিয়াকে ২-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে হারায় সুইডেন।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বসনিয়া।
আগামীকাল বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে সুইডেন। বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








