
আসন্ন উয়েফা নেশনস ফুটবল লিগের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।
গত ফিফা বিশ্বকাপ দলে থাকা ১০ জনের জায়গা হয়নি এ স্কোয়াডে। দলে ফিরেছেন বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার কোল পালমার এবং নিউক্যাসল ইউনাইটেডের লেফট-ব্যাক লুইস হল।
২০২৫ সালের জুনের পর আবারো জাতীয় দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ট্রেন্ট। জাতীয় দলের হয়ে অ্যান্ডোরার বিপক্ষে সর্বশেষ খেলেছেন তিনি।
দলে আরো ডাক পেয়েছেন গোলরক্ষক জেসন স্টিল ও মিডফিল্ডার অ্যালেক্স স্কট। বিশ্বকাপ দলে থাকা মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন ও সেন্টার-ব্যাক জন স্টোন্স বাদ পড়েছেন।
আগামী ২৬ সেপ্টেম্বর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের উয়েফা নেশনস লিগ শুরু করবে ইংল্যান্ড। এরপর ২৯ সেপ্টেম্বর ও ৬ অক্টোবর চেক প্রজাতন্ত্রের সাথে দু’টি এবং ৩ অক্টোবর ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ইংলিশরা।
ইংল্যান্ড দল :
গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড (এভারটন), জেসন স্টিল (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন), জেমস ট্র্যাফোর্ড (লিডস ইউনাইটেড)
ডিফেন্ডার : ট্রেন্ট আলেকজান্ডর-আর্নল্ড (রিয়াল মাদ্রিদ), জার্ড ব্র্যাথহোয়াইট (এভারটন), ট্রেভো চালোবাহ (কোমো), মার্ক গুয়েহি (ম্যানচেস্টার সিটি), লুইস হল (নিউক্যাসল ইউনাইটেড), এরি কনসা (আর্সেনাল), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল ইউনাইটেড), নিকো ও'রাইলি (ম্যানচেস্টার সিটি), জ্যারেল কুয়ানসা (বায়ার লেভারকুজেন)
মিডফিল্ডার : এলিয়ট অ্যান্ডারসন (ম্যানচেস্টার সিটি), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), মাইলস লুইস-স্কেলি (আর্সেনাল), কোবি মাইনু (ম্যানচেস্টার ইউনাইটেড), কোল পালমার (চেলসি), ডেকলান রাইস (আর্সেনাল), অ্যালেক্স স্কট (এএফসি বোর্নমাউথ)
ফরোয়ার্ড : ডমিনিক কাভার্ট-লেউইন (লিডস ইউনাইটেড), এবেরেচি এজে (আর্সেনাল), অ্যান্থনি গর্ডন (বার্সেলোনা), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), রিও এনগুমোহা (লিভারপুল), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), মর্গান রজার্স (চেলসি), বুকায়ো সাকা (আর্সেনাল)। বাসস







