চ্যাম্পিয়ন্স লিগ
মাদ্রিদের মেট্রোপালিটানো স্টেডিয়ামে এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। সংগৃহীত

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু আজ ঘোষণা করেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। মিউনিখের আলিয়াঁজ এরেনায় ২০২৮ ফাইনাল ও পরের বছর বার্সেলোনার ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Advertisement

২০২৫ সালে মিউনিখে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। ওই ম্যাচে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে পিএসজি প্রথমবারের মতো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করে।

অন্যদিকে ক্যাম্প ন্যুতে সর্বশেষ ১৯৯৯ সালে ফাইনাল অনুষ্ঠিত হয়। সেবারের ফাইনালে স্টপেজ টাইমের দুই গোলে বায়ার্ন মিউনিখকে ২-১ ব্যবধানে পরাজিত করে ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা জয় করে।

২০২৭ সালের ফাইনালের ভেন্যু ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। মাদ্রিদের মেট্রোপালিটানো স্টেডিয়ামে এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।

এদিকে পরবর্তী দুই বছরের ইউরোপা লিগের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে উয়েফা। ২০২৮ সালে বুখারেস্ট ও ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে বুদাপেস্টে।

এই দুই বছরের কনফারেন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে তুরিন ও বুদাপেস্টে।

এ ছাড়া ২০২৭ সালের উয়েফা সুপার কাপের ফাইনাল এ্যামাস্টারডামে ও ২০২৮ সালের ফাইনাল হবে আস্তানায়।

নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু হিসেবে ২০২৮ সালে লিঁও ও ২০২৯ সালে কার্ডিফকে বেছে নেয়া হয়েছে।