এনবিআর
এনবিআর। সংগৃহীত

সার্ভার জটিলতার কারণে অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময়ের মধ্যে সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট (eVAT) সিস্টেমে একসাথে ব্যবহারকারীর সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় সার্ভার জটিলতা দেখা দেয়। ফলে করদাতাদের অক্টোবর ২০২৬ করমেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দাখিলের কার্যক্রম বিঘ্নিত হয়।

এ পরিস্থিতিতে জনস্বার্থে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন দাখিলের সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বাসস