সোনালী, রূপালী এবং জনতা ব্যাংক
অর্থ মন্ত্রণালয়ের লোগো। সংগৃহীত

বাংলাদেশে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, রূপালী এবং জনতা ব্যাংকের তিন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ করেছে সরকার।

Advertisement

সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা আলাদা তিনটি চিঠিতে এই সুপারিশ করা হয়েছে। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ওই তিন এমডি হলেন- সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান।

তারা তিনজনই সাবেক অন্তর্বর্তী সরকারের সময় এমডি পদে নিয়োগ পেয়েছিলেন।

এর আগে, রাষ্ট্রমালিকানাধীন আরেক ব্যাংক অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছিল।