টাকা
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ। প্রতীকী ছবি

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

Advertisement

গত বছরের একই সময়ে ছিল ২৫৬ কোটি ২০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ৯০ লাখ ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে মোট ৮৪৬ কোটি ৬০ লাখ ডলার। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৪৬ কোটি ২০ লাখ ডলার।

এ হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ।