
সার্বিয়ায় মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলট নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী বেলগ্রেডের উত্তর-পশ্চিমে স্তারা পাজোভা ও নোভা পাজোভা শহরের মধ্যবর্তী একটি মাঠে মিগ-২৯ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়া এই বিমানটি তৈরি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দুর্ঘটনাস্থলে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
ঘটনাস্থলে দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স কর্মী, পুলিশ ও সামরিক পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।
সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
এছাড়া দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং পাইলটের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








