
রাতভর ইউক্রেনের ছোড়া প্রায় ১ হাজার ২০০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। দেশটির দাবি, এটি ইউক্রেনের চালানো অন্যতম বড় ড্রোন হামলা। ইউক্রেনের এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানায় রাশিয়া।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনায় জোর কূটনৈতিক তৎপরতার এক দিন পর শুক্রবার এ হামলার ঘটনা ঘটল।
প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধ অবসানে বৃহস্পতিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কয়েক ঘণ্টা বৈঠক করেন মার্কিন দূতেরা। পরে তারা আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন।
সূত্র : এএফপি/বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








