রাশিয়ার পতাকা
রাশিয়ার পতাকা। সংগৃহীত ছবি

পোল্যান্ডের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে দুই ‘অ্যাজেন্টকে’ গ্রেফতার করেছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি। বুধবার (১১ নভেম্বর) সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

Advertisement

এফএসবি জানায়, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার সীমান্তবর্তী রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদে তাদের গ্রেফতার করা হয়।

সংস্থাটির দাবি, গ্রেফতার দু’জন পোল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার সদস্য। তারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাসদস্য ও স্থাপনা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিলেন। 

তবে তাদের পরিচয় বা জাতীয়তা প্রকাশ করেনি এফএসবি।

সূত্র : বাসস