আবুধাবি, ত্রিপক্ষীয় বৈঠক,ইউক্রেন, রাশিয়া, প্রাণঘাতী, হামলা,
হামলার পর আগুন নেভানোর তৎপরতা চলছে। দ্য গার্ডিয়ান

আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকের আগে রাতভর ইউক্রেনের ১০টি অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় পাঁচটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকেন্দ্রগুলো এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহৃত হয়। ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি এ তথ্য জানিয়েছেন।

Advertisement

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান মঙ্গলবার (১০ নভেম্বর) জানায়, পোলতাভা, দিনিপ্রোপেত্রোভস্ক, ভিনিৎসিয়া ও কিরোভোহরাদ অঞ্চলে হামলার শিকার হয়েছে বিদ্যুৎ উপকেন্দ্রগুলো। কিয়েভ ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, আবুধাবিতে অনুষ্ঠেয় বৈঠকে কিয়েভের ওপর চাপ সৃষ্টি করতে রাশিয়া দেশজুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের কমে আসা সহায়তা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।