
গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে গত কয়েকদিনে নৌকা ডুবে অন্তত ২০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। সোমবার দেশটির কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে।
উদ্ধারকর্মীরা জানায়, সোমবার দ্বীপটির কাছে একটি নৌকা থেকে ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে অন্য একটি নৌকা থেকে আরো আটটি লাশ উদ্ধার করা হয়েছিল।
তারা আরো জানায়, এখন পর্যন্ত প্রায় ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সূত্র : এএফপি/বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








