স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বিবিসি

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে বহু হতাহতের ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

Advertisement

একইসাথে রেলওয়ের নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি পাওয়া গেলে তা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে স্পেনের একই রেলপথে আরেকটি দুর্ঘটনায় ৪৮ জন নিহত হন। সেই ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘এখন পর্যন্ত মনে হচ্ছে দু’টি দুর্ঘটনার কারণের মধ্যে কোনো মিল নেই। তবে তদন্তের মাধ্যমেই তা নিশ্চিত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘উচ্চগতির রেলব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। স্পেনের মতো একটি দেশে একই বছরে উচ্চগতির ট্রেনের দু’টি দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সূত্র : বিবিসি