ব্রিটিশ রাজা, ব্রিটেন, যুক্তরাজ্য, ওমান, সুলতান
নবীজীর হাদীস পাঠ করে প্রশংসায় ভাসছেন ব্রিটিশ রাজা চার্লস। সংগৃহীত

পবিত্র মুসলিম শরীফে বর্ণিত মহানবী সা:-এর একটি হাদীস আরবিতে পাঠ করছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক মিডিয়ার বরাতে পাকিস্তানের উর্দু সংবাদমাধ্যম ডেইলি জংগ জানিয়েছে, বর্তমানে ওমানের সুলতান হাইছাম বিন তারিক তিন দিনের সরকারি সফরে ব্রিটেনে অবস্থান করছেন। তার সম্মানে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাজা হাদীসটি পাঠ করেন। 

সংবাদমাধ্যমটি আরো জানায়, এর আগে, ওমানের সুলতানকে ব্রিটেনে স্বাগত জানান রাজা চার্লস এবং রানি ক্যামিলা। এরপরই তারা ওই অনুষ্ঠানটির আয়োজন করেন এবং অনুষ্ঠানে রাজা হাদীসটি পাঠ করেন। 

হাদীসের উদ্ধৃতি দিয়ে ওমানের প্রশংসা করে আরবিতে রাজা চার্লস বলেন, ‘(অর্থ) যদি আপনি ওমানবাসীর কাছে যেতেন, তাহলে তারা আপনাকে কটূকথাও বলতো না, এবং প্রহারও করতো না।’

ব্রিটিশ রাজার মুখ থেকে আরবি ভাষায় এভাবে হাদীস পাঠ বিশ্বজুড়ে বেশ প্রশংসিত হয়েছে। বিশেষত, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি অনেককে আকর্ষণ করেছে। 

নিজের বক্তৃতায় রাজা চার্লস যুক্তরাজ্য ও ওমানের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা তুলে ধরেন এবং সঙ্ঘাতকালে বিভিন্ন পক্ষের মধ্যে বোঝাপড়া ও যোগাযোগ বৃদ্ধিতে ওমানের প্রচেষ্টার প্রশংসা করেন। 

" />

উল্লেখ্য, গত ৪৪ বছরে প্রথমবারের মতো ওমানের কোনো সুলতান যুক্তরাজ্যে সফর করছেন।