অ্যামাজন
অ্যামাজন। সংগৃহীত

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন আগামী বছর জার্মানিতে এক হাজার ৬০০ কোটি ইউরোর বেশি (১৮ বিলিয়ন ডলার) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। এ বিনিয়োগের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে প্রয়োজনীয় ডেটা সেন্টার ও অন্যান্য অবকাঠামো খাতও রয়েছে।

Advertisement

বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার বার্লিনে জার্মান সরকার আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে অ্যামাজনের বৈশ্বিক ও আইনবিষয়ক প্রধান ডেভিড জাপোলস্কি বলেন, ‘জার্মানি উদ্ভাবনের একটি কেন্দ্র এবং ইউরোপের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য।’ বাসস