
ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় ছয়জন নিহত এবং শিশুসহ আরো ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, একটি ক্যাফের কাছে অবস্থিত পার্কে ‘শাহেদ’ ড্রোন সরাসরি মানুষের ওপর আঘাত হানে।
এই হামলাকে ‘চরম নৃশংসতা’ বলে অভিহিত করেছেন জেলেনস্কি।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘একটি ছোট মেয়ে তার স্ট্রলারে (শিশুর গাড়ি) থাকা অবস্থায় নিহত হয়েছে। তার নাম অ্যাঞ্জেলিনা, বয়স ছিল এক বছরের কিছু বেশি, জন্ম হয়েছিল ২০২৫ সালের আগস্ট মাসে। তার মায়ের নাম ইননা। তিনি হাসপাতালে মারা গেছেন।’
জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা কঠোর অবস্থান নেয় এবং রাশিয়ার বিরুদ্ধে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনস বিল’ (নিষেধাজ্ঞা বিল) কার্যকর করে। একইসাথে তিনি ইউরোপের প্রতিও আহ্বান জানিয়েছেন যেন তারা ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখে।
জেলেনস্কি বলেন, ‘রাশিয়া যতক্ষণ পর্যন্ত তাদের এই নির্বোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ততক্ষণ তাদের সাথে অর্থ উপার্জনের কথা ভাবা যায় না। আমরা চাই, যতক্ষণ হত্যাকাণ্ড চলবে, ততক্ষণ রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো বহাল থাকুক। ইউক্রেন শান্তি চায়।’
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








