ব্যারেলপ্রতি, তেলের দাম, ডলার, অপরিশোধিত
তেল কুপ। সংগৃহীত

বিশ্ববাজারে তেলের দাম বাড়ার ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ০১:১৬ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ১৬ মিনিটে) ব্রেন্ট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহের চুক্তির দাম ১ ডলার ৩৩ সেন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৫৩ সেন্টে পৌঁছেছে।

Advertisement

আল জাজিরা বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জানায়, একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ ডলার ১১ সেন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ ডলার ৩৯ সেন্টে লেনদেন হচ্ছিল।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে তেলের দাম বেড়েছে। উপসাগর ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর হামলা বেড়ে যাওয়ায় এই উদ্বেগ আরো তীব্র হয়েছে।