
ইউক্রেনে বুধবার (৭ অক্টোবর) ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন এবং আবাসিক ভবন, শিল্প স্থাপনা ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কিয়েভে দু’জন, উত্তরাঞ্চলীয় শহর প্রিলুকিতে চারজন এবং মধ্যাঞ্চলের পোলতাভায় দু’জন নিহত হয়েছেন।
ইউক্রেনের মানবাধিকারবিষয়ক সংসদীয় কমিশনার দিমিত্রো লুবিনেটস সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, ‘সারা রাত ধরে ইউক্রেন আবারো রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।’
সূত্র : রয়টার্স
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








