বিক্ষোভ দমনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী
বিক্ষোভ দমনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সংগৃহীত ছবি

হাইস্কুলে অপর্যাপ্ত বিনিয়োগের অভিযোগ তুলে ফ্রান্সে শিক্ষার্থী, অভিভাবক ও ট্রেড ইউনিয়নগুলো বিক্ষোভ করছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে, এক হাজার ৮৯১টি হাইস্কুল অবরুদ্ধ রয়েছে বা সরকার বন্ধ করে রেখেছে।

Advertisement

একইসাথে ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয়ও অবরুদ্ধ রয়েছে।

ল ইউনিয়ন এটুডিয়ান্টের তথ্য অনুযায়ী, মার্সেই, নিস, নান্তেস, লিয়োঁ ও প্যারিসসহ ৩০টিরও বেশি শহরে শিক্ষার্থীদের এই বিক্ষোভ চলছে।

নিক বিকের তথ্য অনুযায়ী, লিলি শহরে ময়লার ডাস্টবিনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

প্যারিসের এক শিক্ষার্থী বলেছেন, ‘আমি ভবিষ্যতের জন্য খুবই ভয় পাচ্ছি।’

সরকার যখন জরুরিভাবে সরকারি ব্যয় কমানোর চেষ্টা করছে, তখন এই আন্দোলনের দাবিগুলো কিভাবে পূরণ করা হবে সেটি অনুমান করা বেশ কঠিন।

গত সপ্তাহে শিক্ষার্থীরা শত শত স্কুল অবরুদ্ধ করেছে। এতে কমপক্ষে ২১৫ জন আহত হয়েছেন এবং পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র : বিবিসি