
ইউক্রেনের রাজধানী কিয়েভে ডিনিপ্রো নদীর ওপর অবস্থিত নর্দান সেতুতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া।
দেশটির অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলার সর্বশেষ এ ঘটনায় রাজধানীতে যান চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়।
শনিবার (৩ অক্টোবর) ড্রোন হামলার সতর্কতার পর নর্দার্ন সেতুতে এ হামলা হয়। এর এক দিন আগে সাউদার্ন সেতুতে হামলা হয়েছে।
নগর কর্মকর্তারা জানান, এসব হামলা কিয়েভকে ‘তছনছ করে দিচ্ছে’।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী সঙ্ঘাত মূলত পূর্বাঞ্চলের স্থলযুদ্ধকে কেন্দ্র করে চলছে। ফ্রন্টলাইনের কাছাকাছি এলাকাগুলোর তুলনায় কিয়েভ এতদিন অপেক্ষাকৃত কম ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ‘নর্দার্ন সেতুতে হামলা হয়েছে।’
তিনি আরো জানান, জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।
পরবর্তী এক আপডেটে ক্লিৎসকো জানান, হামলায় সেতুর সড়কের অংশ ও ট্রলিবাসের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে সেতুটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার যান চলাচল বন্ধ রয়েছে।’
এর আগে, দনিপ্রো নদীর ওপর থাকা একাধিক সেতুতে হামলা হয়েছে। এসব সেতু কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে নির্মিত। বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








