
রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলে চলমান ‘সেন্টার-২০২৬’ সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন ৪৭ হাজারের বেশি রুশ সেনা। সাতটি বিদেশি দেশের সেনাদলও এতে যোগ দিয়েছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু শনিবার (৩ অক্টোবর) জানায়, শুক্রবার উরাল পর্বতমালার চেলিয়াবিনস্ক অঞ্চলে এ মহড়ার শেষ পর্যায় দেখতে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, সোমবার শুরু হওয়া এ মহড়া শনিবার শেষ হবে।
এ সময় পুতিনের সাথে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসভসহ রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তারা। যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) ‘ইন্টারঅ্যাকশন-২০২৬’ নামের কমান্ড পোস্ট মহড়ার পাশাপাশি চলছে ‘সেন্টার-২০২৬’।
ক্রেমলিন জানিয়েছে, চেলিয়াবিনস্ক অঞ্চলের চেবারকুলস্কি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়া ও অন্যান্য দেশের ছয় হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছেন। তাঁদের সাথে রয়েছে সিএসটিওর কলেক্টিভ র্যাপিড রিঅ্যাকশন ফোর্স বা যৌথ দ্রুত সাড়াদানকারী বাহিনীর সদস্যরাও।
মহড়া পরিদর্শনের সময় পুতিন বলেন, ‘আমি নিশ্চিত, সেন্টার-২০২৬ ও ইন্টারঅ্যাকশন-২০২৬ মহড়ার ফলাফল এবং এই মহড়ায় অংশগ্রহণকারী সেনাদের অর্জিত অভিজ্ঞতা আমাদের দেশগুলোর নিরাপত্তার ক্ষেত্রে বাইরের হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়াবে।’
মহড়া শেষে এতে অংশ নেয়া বিদেশি সামরিক অ্যাটাশেদের সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন পুতিন। পরে চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর আলেক্সেই তেসলারের সাথেও আলাপ-আলোচনা করেন তিনি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








