রাশিয়ার আতশবাজি তৈরির কারখানা
রাশিয়ার আতশবাজি তৈরির কারখানা। সংগৃহীত ছবি

রাশিয়ার ইয়ারোস্লাভল অঞ্চলে অবস্থিত একটি আতশবাজি তৈরির কারখানায় সোমবার (২৮ সেপ্টেম্বর) আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছে। জরুরি সেবাকর্মীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে। 

Advertisement

দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে জানিয়েছে, আগুন পুরোপুরি নেভানো হয়েছে এবং কর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন।

এর আগে মন্ত্রণালয়টি জানিয়েছিল যে, আগুন নেভানোর কাজে ১০০ জনেরও বেশি কর্মী এবং ৪০টি সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

এদিকে আঞ্চলিক গভর্নর মিখাইল ইভরায়েভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, দুর্ঘটনার পর পেরেস্লাভল-জালেস্কি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সূত্র : দ্য মস্কো টাইমস, আনাদোলু অ্যাজেন্সি