
রাশিয়ার বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রের স্তেরলিতামাক শহরের একটি শপিং সেন্টারে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে এবং আরো চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জরুরি পরিষেবা বিভাগ দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থাকে এ তথ্য জানিয়েছে।
জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে ‘সোলনেচনি’ শপিং সেন্টারে আগুন লাগে। পরে দুই হাজার ১০০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকলকর্মীরা দুপুর ২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দমকলকর্মীরা এক শিশুসহ ১৭ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি, দ্য মস্কো টাইমস








