লুক্সেমবার্গ বিমানবন্দর
লুক্সেমবার্গ বিমানবন্দর সংগৃহীত

অনুমতি ছাড়া কয়েকটি ড্রোন বিমানবন্দরের আশপাশে উড়তে দেখা যাওয়ার পর শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে কিছু সময়ের জন্য লুক্সেমবার্গ বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানায়, ‘বিমানবন্দরের আশপাশে ও পরে রানওয়ে এলাকায় অনুমোদনহীন চালকবিহীন আকাশযান (ইউএএস) শনাক্ত হওয়ার পর সাময়িকভাবে বন্ধ রাখা ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে।’

যাত্রী, বিমানকর্মী, বিমানবন্দরের কর্মী ও উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : বাসস