রবার্ট প্যাটিনসন
রবার্ট প্যাটিনসন। সংগৃহীত

ব্যাটম্যান অভিনেতা রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড হিসেবে নির্বাচিত হয়েছেন।

Advertisement

অফিসিয়াল ফিল্ম সিরিজে বন্ড চরিত্রে অভিনয় করা সপ্তম ব্যক্তি হবেন প্যাটিনসন।

সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে অ্যামাজনের তরফ থেকে এ ঘোষণা এসেছে।

ভ্যারাইটি-তে প্রকাশিত এক বিবৃতিতে প্যাটিনসন বলেছেন, জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তী চরিত্র এবং 007-এর দায়িত্ব পাওয়া জীবনের শ্রেষ্ঠ সম্মান।’

আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি ডেনিস, অ্যামি, ডেভিড, তানিয়া এবং অ্যামাজন এমজিএম স্টুডিওর প্রত্যেককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এই ভূমিকাটি পাওয়া যে আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো, তা বলে বোঝানো যাবে না।

এই অংশীদারিত্ব এবং এই অসাধারণ দলের সাথে সামনের কাজ নিয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত।

পিকি ব্লাইন্ডার্স-এর স্রষ্টা স্টিভেন নাইট নতুন চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখছেন এবং ডেনিস ভিলেনিউভ এটি পরিচালনা করবেন।

মে মাসে, অ্যামাজন এমজিএম স্টুডিওস বন্ড ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ নেয়ার পর কাস্টিং প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণা দেয়। বিবিসি বাংলা